খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

এক অসহায় পরিবারের কথ

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর ভদ্রা এলাকার রেল লাইন বস্তিতে থাকে , আল আমিন । আলামিনের বয়স যখন ৭ মাস তখন আলামিনের বাবা রাজশাহী থেকে পরিবার রেখে চলে যান নওগাঁ । আলামিনের বাবা পেশায় একজন রিকশা চালক ছিলেন । পরিবার ফেলে রেখে নওগাঁ গিয়ে বিয়ে করে , আরেক মেয়েকে । আর ফিরে আসে না । পরিবারের কোন খোজ খবর ও নেয় না আলামিনের বাবা । এভাবেই কাটতে থাকে দিন । চরম অভাব নিয়ে কোন রকম দিন কাটে আলামিনের মায়ের ।আলামিনের দাদী রাজশাহী শহরে বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষা করে যা সামান্য উপার্জন হয় , তাই নিয়েই কোন রকম ভাবে বেচে থাকার লড়াই করে টিকে থাকে । এভাবেই কাটতে থাকে দিন। এ যেন সিনেমার গল্পের মত মনে হচ্ছিল সব কিছুই। আলামিনের বয়স যখন ১ বছর ৩ মাস। তখন আলামিনের মা ও চলে যায় অন্যত্র। এই ছোট আলামিনের এখন কি হবে ????দাদী এবার ছোট আলামিনকে সাথে নিয়ে তার পেশা ভিক্ষা করতে বেরিয়ে পরেন রাস্তায় , রাস্তায় । আলামিনের বাবা চলে গেল নওগাঁ , সেখানে যেয়ে বিয়ে করে আর ফিরলো না । কিছুদিন পর আলামিনের মা ও চলে গেল । তাহলে এবার কে দায়িত্ব নিবে ?? যে শিশু হেসে , খেলে , বাবা মায়ের আদর, সেন্হে বড় হবার কথা । সেই আলামিনের এ কেমন করুন পরিনতি ??? দাদা কোলে করে , রাস্তায় , রাস্তায় ভিক্ষা করে , সামান্য কিছু অর্থ দিয়ে , কোন রকমে দিন যায় । আলামিনের দাদীর। দাদীই কাছেই থাকে ছোট আলামিন । এভাবেই দিন, মাস, বছর কেটে যাচ্ছে । রাজশাহী শহরের নিউমার্কেট এলাকায় দাদীর সাথে রাস্তায় বসে ,পুরাতন কাগজে ক, খ, গ, ঘ । লিখছিলো আলামিন । কথা হলো আলামিনের দাদীর সাথে , আলামিনের সাথে । আলামিনের খুব ইচ্ছা পড়াশোনা করে জীবনে অনেক বড় হবে । কিন্তু কে নিবে আলামিনের দায়িত্ব ??? যেখানে দুই বেলা ঠিক মতো ভাতের নিশ্চয়তা নেই। সেখানে পড়াশোনা করা , স্কুলে যাওয়া তো স্বপ্নের মত। এভাবেই মুকুলেই ঝড়ে পরে আলামিনের মতো শিশুরা । দাদী আর আগের মতো চলতে পারে না অভাব, অনাটনে , শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা , রোগ ব্যধি বাসা বেধেছে শরীরে । চিকিৎসা করা , ঔষধ কেনার মতো সামর্থ্য নেই। তাই সমাজের বিত্তবান, সহৃদয় মানুষ এই অসহায় পরিবারকে কিছু সহযোগীতা করেন , তাহলে কিছুটা উপকৃত হতো এই পরিবার টা । একটু হাসি ফুটতো এতিম , অসহায় ছোট বাচ্চা আলামিনের মুখে । বিকাশ নাম্বার ০১৭৩২৪২৬২৮৬

May 29, 2026
এক অসহায় পরিবারের কথ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT