খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বঙ্গোপসাগরে খেলারাম খেলা করে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

[ccfic]
[cox_photocard_button]

ডেস্ক :

বিএনপি নেতৃত্বাধীন সরকারপ্রদানকে বঙ্গোপসাগরের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, তারেক রহমান খুনি হাসিনার লিগ্যাসি ধরার চেষ্টা করছেন, কিন্তু যে জিনিস খুঁজছেন, তা আর নেই। আর যারা তাঁকে সেই পুরোনো পথে হাঁটার জন্য চাপ দিচ্ছেন, তাঁদেরও বলি, লাভ নেই। কারণ রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে। বাংলাদেশ নতুন করে শুরু করতে চায়, কারও অধীনস্থ হয়ে নয়, মর্যাদাপূর্ণ ও সমতার ভিত্তিতে সম্পর্ক রেখে। এটা স্বাধীন বাংলাদেশ।তিনি লিখেছেন, তারেক রহমান ও জিয়াউর রহমান, দুজনেই ভিন্ন সময়ে একই বাস্তবতার মুখোমুখি হয়েছেন। জিয়াউর রহমানও চেষ্টা করেছিলেন, কিন্তু সেই পথে কাঙ্ক্ষিত সমাধান আসেনি। তারেক রহমান, আপনিও চেষ্টা করুন, তবে ভুল পথে নয়, সঠিক পথে।এনসিপির এই নেতা লিখেছেন, উপায় আছে, একটাই কার্যকর পথ: সংস্কার বাস্তবায়ন করুন।বঙ্গোপসাগরে নজর দিন, এইখানে খেলারাম খেলা করে যাচ্ছে!প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি লিখেছেন, লন্ডন থেকে আপনাকে ফিরিয়ে আনার অন্যতম বড় প্রত্যাশাই ছিল, এই রাষ্ট্রকে পুরোনো রাজনীতির বৃত্ত থেকে বের করে নতুন পথে নেওয়া। জিয়াউর রহমান গার্মেন্টস শিল্প ও বিদেশে জনশক্তি পাঠানোর মাধ্যমে অর্থনীতিকে নতুন ভিত্তি দিয়েছিলেন। আপনি কী দিয়ে আপনার সময়ের বাংলাদেশকে দাঁড় করাবেন? এখনো দেরি হয়নি। আশা করি, জ্ঞানীদের ইশারাই যথেষ্ট।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT