
রাজবাড়ীর পাংশা উপজেলায় নদীবিধৌত চরাঞ্চলে বাসিন্দা সুফলভোগীদের মাঝে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের স مشتركة উদ্যোগে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ২০ জন সুফলভোগীর প্রত্যেককে একটি করে বকনা বাছুর ও দু বস্তা করে গোখাদ্য (ফিড) প্রদান করা হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস।
এবছনে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাবেক ভাইস-প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, উদয়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সামসুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
