খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া?

আগামী পাঁচ দিনে দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ের শেষ দিকে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা (পাঁচ দিন) পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম।

প্রথম ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

রাজধানী ঢাকায় উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। শনিবার সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।

দ্বিতীয় ও তৃতীয় দিন, অর্থাৎ ১৮ ও ১৯ অক্টোবর, দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চতুর্থ ও পঞ্চম দিন, অর্থাৎ ২০ ও ২১ অক্টোবর, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, পূর্বাভাসের শেষ দিকে সারা দেশে সামগ্রিক তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

ফলে অক্টোবরের শেষ ভাগে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমার প্রবণতা দেখা যেতে পারে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT