খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

গুলশানে গাছ কাটার অভিযোগ, বিলবোর্ডের অনুমোদন নিয়ে প্রশ্ন

গুলশানে গাছ কেটে বিলবোর্ড স্থাপনের অভিযোগ, তদন্তের নির্দেশ

রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান-২ গোলচত্বর। এর মাত্র দুইশ গজের মধ্যে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় এবং ৪০০ গজের মধ্যে গুলশান থানা। প্রশাসনের এই দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এত কাছে রাতে গাছ কেটে একটি বাণিজ্যিক বিলবোর্ড স্থাপন করার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, গুলশান-২ থেকে বনানীগামী সড়কের মোড়ের পাশে একটি গাছের ডালপালা কাটা হয়েছে এবং সেখানে একটি বিশাল আকৃতির বাণিজ্যিক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে, এই কাজটি করেছে ‘চেরি আর্ট পাবলিসিটি’ নামের একটি প্রতিষ্ঠান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান জানান, এ ধরনের বিষয় সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ দেখভাল করে। পরে ডিএনসিসির উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সিটি করপোরেশনের পক্ষ থেকে।

অপরদিকে, গাছ কাটার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও ‘চেরি আর্ট পাবলিসিটি’র দায়িত্বশীল গোলাম সরওয়ার কাইয়ুম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তাদের প্রতিষ্ঠান সব নিয়ম মেনে বিলবোর্ডটি স্থাপন করেছে।

নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, এমন ঘটনা ঘটলে তা দায়িত্বশীল ব্যক্তিদের অপরাধের মধ্যে পড়ে। সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থার উচিত গাছ রক্ষা করা এবং শহরে সবুজায়ন বাড়ানো। ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরও সতর্ক হতে হবে।

তিনি আরও বলেন, শহরের পরিবেশ ও ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। তাই কোনো বাণিজ্যিক স্থাপনা বা বিজ্ঞাপনের জন্য গাছের ক্ষতি করা কোনোভাবেই কাম্য নয়।

November 4, 2026
গুলশানে গাছ কাটার অভিযোগ, বিলবোর্ডের অনুমোদন নিয়ে প্রশ্ন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT