খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের মিশন এখনো শেষ হয়নি: কাটজ

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান ও লক্ষ্য এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কাটজ অভিযোগ করেন, ইরান আবারও পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা চালাচ্ছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি।

কাটজ বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির অন্যান্য কর্মকাণ্ড ইসরায়েলের জন্য গুরুতর নিরাপত্তাজুঁকি তৈরি করছে। এ কারণে ইরানকে ঘিরে ইসরায়েলের অবস্থান ও লক্ষ্য এখনো অপরিবর্তিত রয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর দাবি, পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা বন্ধ না করলে ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ থাকবেই। তাই ইরানের বিরুদ্ধে ইসরায়েলের নেওয়া পদক্ষেপের লক্ষ্য এখনো পূরণ হয়নি।

অন্যদিকে, ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এর উদ্দেশ্য বেসামরিক কাজে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।

এই তথ্য আল জাজিরার প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে।

November 9, 2026
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের মিশন এখনো শেষ হয়নি: কাটজ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT