খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ফেসবুকে অশোভন পোস্ট দিলে শাস্তি পাবেন মাদরাসা শিক্ষকরা

ফেসবুকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে অশোভন, শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক পোস্ট দিলে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর এ সম্পর্কে সতর্কতা জারি করে সকলকে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে।

অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে সোমবার (২ নভেম্বর) জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে অধিদপ্তরের আওতাধীন মাদরাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কয়েকজন শিক্ষক ফেসবুকের ব্যক্তিগত ওয়াল ও বিভিন্ন গ্রুপে কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করছেন। অধিদপ্তরের মতে, এই পোস্টের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মাদরাসা শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। একইসঙ্গে মাদরাসা শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

অধিদপ্তর জানিয়েছে, এই ধরণের কর্মকাণ্ড ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর ১০ (ঙ), ১০ (ছ) ও ১০ (ঝ) অনুচ্ছেদের পরিপন্থী। পাশাপাশি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’-এর ১৮ (গ) অনুচ্ছেদ অনুযায়ী এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এ পরিস্থিতিতে মাদরাসায় কর্মরত সকল শিক্ষক-কর্মচারিকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরণের মন্তব্য, পোস্ট ও কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিটি দেশের সকল সরকারি ও বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার এবং ইবতেদায়ি প্রধানের কাছে পাঠানো হয়েছে।

November 3, 2026
ফেসবুকে অশোভন পোস্ট দিলে শাস্তি পাবেন মাদরাসা শিক্ষকরা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT