খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নালিতাবাড়ী উপজেলার সকল তথ্য নিয়ে উদ্বোধন হলো ‘My Nalitabari’

নালিতাবাড়ী উপজেলার সকল তথ্য নিয়ে উদ্বোধন হলো ‘মাই নালিতাবাড়ী’
শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দর্শনীয় স্থানসহ উপজেলার বিভিন্ন তথ্য সহজে মানুষের কাছে পৌঁছে দিতে চালু হলো Mynalitabari.com নামে একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ।

মঙ্গলবার উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইট ও অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।

মাই নালিতাবাড়ীর প্রতিষ্ঠাতা রোকুনুজ্জামান সেলিম জানান, নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য একই প্ল্যাটফর্মে তুলে ধরার লক্ষ্য নিয়ে ‘মাই নালিতাবাড়ী’ ওয়েবসাইট ও অ্যাপ তৈরি করা হয়েছে। ওয়েবসাইটটি লগ-ইন করে যেকেউ তথ্য যুক্ত করতে পারবেন। যা এডমিনের এপ্রুভের মাধ্যমে সাইটে দৃশ্যমান হবে।

তিনি আরও জানান, ওয়েবসাইটটি থেকে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহজেই প্রয়োজনীয় তথ্য যুক্ত এবং জানতে পারবেন। পাশাপাশি উপজেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সেবা, পর্যটনকেন্দ্র ও স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তথ্য পাওয়ার সুযোগ তৈরি হবে।

এমন একটি উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক বলেন, তথ্যবহুল মাই নালিতাবাড়ী ওয়েবসাইটটি পুরো উপজেলার পরিচিতি বাড়াতে সহায়তা করবে।

নালিতাবাড়ীতে আসার আগে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, আমি যখন প্রথম নালিতাবাড়ীতে আসি, তখন গুগলে সার্চ করে নালিতাবাড়ী সম্পর্কে তথ্য জেনেছি। এখন থেকে মাই নালিতাবাড়ী ওয়েবসাইট থেকেই সকল তথ্য জানা যাবে। এটি একটি দারুণ উদ্যোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক মনিরুজ্জামান মনির বলেন, মাই নালিতাবাড়ী থেকে সারাদেশের মানুষ নালিতাবাড়ী উপজেলা সম্পর্কে জানতে পারবেন। একই সাথে স্থানীয় সাংবাদিকদের জন্যও সহায়ক হবে। ওয়েবসাইটটি থেকে সহজেই বিভিন্ন তথ্য জানা যাবে।

নালিতাবাড়ী একটি সীমান্তবর্তী উপজেলা। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ ও মধুটিলা ইকোপার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে সহজেই জানা যাবে।

‘মাই নালিতাবাড়ী’ ওয়েবসাইট ও অ্যাপ চালুর ফলে স্থানীয় তথ্যপ্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং নালিতাবাড়ীকে অনলাইনভিত্তিক তথ্যসমৃদ্ধ উপজেলা হিসেবে তুলে ধরার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৈনিক কাঁ লের কণ্ঠের উপজেলা প্রতিনিধি ক্লোডিয়া নকরেক কেয়া, মাই নালিতাবাড়ীর সহ-প্রতিষ্ঠাতা রুহুল আমিন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা প্রেব ক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলার ১২ উইনিয়ন পরিষদের উদ্যোক্তা এবং TEAM সংগঠনের তরুণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

October 28, 2026
নালিতাবাড়ী উপজেলার সকল তথ্য নিয়ে উদ্বোধন হলো ‘My Nalitabari’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT