খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মোংলা বন্দরের কার্যক্রম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেল মোংলা বন্দর ঘুরে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরের বর্ধিতকরণ ও আধুনিকায়নের কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন। তিনি বিকেল ৩টায় নৌবাহিনীর বানৌজা বৌনজা থেকে মোংলা বন্দরের মেইন গেট দিয়ে জেটি এলাকায় প্রবেশ করেন। গেটের সামনে উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বন্দরের বর্ধিতকরণ প্রকল্প, জেটি সুবিধা, কন্টেইনার ইয়ার্ডসহ বিভিন্ন আধুনিক অবকাঠামোগত স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য ক্ষমতা বাড়ানো, দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা এবং আধুনিকায়নের কাজ ত্বরান্বিত করার নির্দেশনা দেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় উপকূলীয় দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও মোংলা বন্দরের সক্ষমতা পর্যালোচনায় সরকারি সফরে মোংলায় পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে খুলনা ও সুন্দরবনের উপকূলীয় এলাকা হেলিকপ্টার ও জলযানে ঘুরে দেখার পর নৌবাহিনীর বানৌজা মোংলা ঘাঁটিতে পৌঁছেছিলেন তিনি।

বন্দর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য প্রকল্পগুলো পর্যালোচনা করেন। এরপর হেলিকপ্টরে ঢাকায় ফিরেন তিনি।

October 23, 2026
মোংলা বন্দরের কার্যক্রম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT