খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী পালিত

বাগেরহাটের মোংলায় মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ও ইতালীয় ধর্মযাজক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মোংলার শেলাবুনিয়ায় ফাদার রিগন মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে র্যালি, স্মরণসভা ও সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

সমাধিচত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট পলস ধর্মপল্লির পালক পুরোহিত ফাদার ফিলিপ মণ্ডল। সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখ, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফ্রান্সিস সুদান হালদার, মনীন্দ্রনাথ হালদার, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক চিরঞ্জিত সরকার, সেবা সংস্থার নির্বাহি পরিচালক মিনা হালদার, উদয়ন সমাজ সংঘের জানে আলম বাবু, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোল্লা আল মামুন, সঞ্জয় সরদার, হিউবার্ট সরদার, পলাশ হালদার প্রমূখ।

বক্তারা ফাদার রিগনের জীবন ও অবদান নিয়ে বক্তব্য দিয়ে বলেন, ইতালিতে জন্মগ্রহণ করলেও তিনি বাংলাদেশের মানুষ, ভাষা ও সংস্কৃতিকে গভীরভাবে ভালোবেসেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আহত মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও চিকিৎসাসেবায় সহযোগিতা করেন তিনি। শিক্ষা বিস্তার, মানবসেবা এবং বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করতেও তাঁর অবদান অসামান্য ছিল।

তাঁর জীবনের ইতিহাসের ক্ষেত্রে উল্লেখ করা হয়, ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইতালিতে জন্ম নেওয়া ফাদার রিগন ১৯৫৩ সালে ধর্মীয় মিশনের কাজে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন। পরে মোংলার শেলাবুনিয়াকে নিজের কর্মস্থল ও আবাস হিসেবে বেছে নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম এবং লালন সাঁইয়ের প্রায় ৩৫০টি গান ইতালীয় ভাষায় অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংগীতকে ইউরোপের পাঠক-শ্রোতাদের কাছে তুলে ধরেন তিনি। তাঁর উদ্যোগ ও সহযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও কারিগরি প্রশিক্ষণকেন্দ্র গড়ে ওঠে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তিনি ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ পান। ২০০৯ সালে তাঁকে সম্মানসূচক বাংলাদেশি নাগরিকত্ব দেওয়া হয়। ২০১৭ সালের ২০ অক্টোবর ইতালিতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী ২০১৮ সালের অক্টোবরে মোংলার শেলাবুনিয়ায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

স্মরণসভা শেষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া সেন্ট পল্স উচ্চবিদ্যালয়ের উদ্যোগে র্যালি বের করা হয়।

October 20, 2026
মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী পালিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT