খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পুনরায় চালু করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেদেশের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকার সঙ্গে দাম্মাম রুটে ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে।

বিমানের ঘোষণা অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) থেকে ঢাকার সঙ্গে দাম্মাম রুটে প্রতিদিন ফ্লাইট চালু হবে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে। এই ফ্লাইটগুলো বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে।

এছাড়া আগামী ২৫ অক্টোবর ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করবে। সৌদি আরবের বিমানবন্দরে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদ রুটের অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

যেসব যাত্রী রিয়াদের জন্য টিকিট কেটেছেন, তারা চাইলে বিমানের নির্ধারিত বিক্রয় কাউন্টারে যোগাযোগ করে টিকিট পরিবর্তনের মাধ্যমে দাম্মাম হয়ে সৌদি আরবে যেতে পারবেন। তবে এই সুবিধা টিকিট পরিবর্তন এবং আসনপ্রাপ্যতার ওপর নির্ভরশীল।

অন্যদিকে, আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

মদিনা রুটে ফ্লাইট চলাচলও স্বাভাবিক রয়েছে। গত ১৮ অক্টোবর থেকে এ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে এসব ফ্লাইট পরিচালিত হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনা রুটের ফ্লাইট কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সৌদি আরবের বিভিন্ন রুটে ফ্লাইট পুনরায় চালু ও সংখ্যা বাড়ার ফলে দেশটিতে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। টিকিট পরিবর্তন, আসনপ্রাপ্যতা এবং ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমানের নির্ধারিত বিক্রয় কাউন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

October 21, 2026
সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT