খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বরগুনায় অবৈধ মবিল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরগুনা শহরের বিসিক শিল্পনগরীতে অনুমোদন ও নিবন্ধন ছাড়াই ইঞ্জিন অয়েল প্যাকেজিং ও বিক্রির অভিযোগে জেলা প্রশাসনের অভিযান চালানো হয়েছে। রোববার বিকেলে এনএসআইর গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানদল বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘গেইন সুপার’ নামক প্রতিষ্ঠানে গিয়ে দেখা দেয়। উপস্থিতি ছিলেন বরগুনা বিএসটিআইয়ের পরিদর্শক আশিকুর রহমান। তদন্তে জানা যায়, প্রতিষ্ঠানটি বৈধ নিবন্ধন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ও প্যাকেজিং সামগ্রী ব্যবহার করে ইঞ্জিন অয়েল ও মবিল তৈরি ও বাজারজাত করছিল। জব্দ পণ্যগুলোর ওপর পণ্যের মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ ও উৎপাদনস্থল সহ প্রয়োজনীয় তথ্যের কোনো উল্লেখ ছিল না।

অভিযানকালে প্রতিষ্ঠান থেকে ৮৪ কার্টন কালো ক্যান, ৬০ কার্টন কমলা ক্যান, ১৩০টি ব্যারেল, ৬৫টি পাঁচ লিটারের বোতল, ১৮টি এক লিটারের বোতল ও ১৫০টি বালতি সহ আনুমানিক ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করানো হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার ও পণ্যের গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেছিলেন।

November 9, 2026
বরগুনায় অবৈধ মবিল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT