খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি// কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী ও টিকাদানকারীদের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর-২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত মহোদয়।অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ শরীফ নেওয়াজসহ প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী ও টিকাদানকারীর উপস্থিত ছিলেন।জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিন জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তিরা হলেন, ৬ নং কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবি, ৭ নং পাজিয়ার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ বিল্লাল হোসেন এবং স্বাস্থ্য বিভাগ থেকে নাসিমা বেগম। সকলের উপস্থিতিতে পুরস্কার তুলে দিলেন, খুলনা বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক জনাব হুসাইন শওকত।এরপর তিনি কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি মজিদপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

September 9, 2025
কেশবপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT