
নিজস্ব প্রতিনিধি : খুলনা জেলার তেরখাদা থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জেলার মাসসেরা (শ্রেষ্ঠ) এসআই নির্বাচিত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে সক্রিয় ও দক্ষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এই পুরস্কার প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।পুলিশ সুপার বলেন, “মাঠপর্যায়ে যারা নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করেন, জেলা পুলিশ সবসময় তাদের পাশে রয়েছে। এই পুরস্কার সৎ ও পেশাদার সদস্যদের কাজের স্বীকৃতি।”অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ও অপস্) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।সভায় জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় এসআই মেহেদী হাসান বলেন,“শুধু একটি অর্জন নয়, এটি আমার দায়িত্ববোধকে আরও জোরদার করেছে। কাজের স্বীকৃতি সবসময় মানুষকে অনুপ্রাণিত করে। খুলনা জেলা পুলিশের শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হওয়া আমার জন্য সম্মানের, গৌরবের।”তিনি আরও বলেন,“এই স্বীকৃতি আমাকে আরও নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে। আমি কৃতজ্ঞ জেলা পুলিশ সুপার, তেরখাদা থানার ওসি, সহকর্মী ও পুরো টিমের প্রতি—যারা সবসময় সহযোগিতা করে গেছেন।”মেহেদী হাসান আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনসেবায় নিজেকে উৎসর্গ করে কাজ করে যাবেন।এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে এসআই মেহেদী হাসানকে একটি সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
