
হাফিজা খানম স্টাফ রিপোর্টার : তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রজেক্ট, ব্র্যাক হেলথ প্রোগ্রামের আওতায় ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠিত কমিউনিটি হেলথ রেসপন্ডার নেটওয়ার্কের উপর সক্ষমতা বৃদ্ধি বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুরুন্নবী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানার ওসি (তদন্ত) কবির আহমেদ। কর্মশালায় ব্র্যাকের ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রোগ্রামের অফিসার মোঃ আকাশ মাহামুদ হৃদয়’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আর, এম ও (ভারপ্রাপ্ত) ডাঃ প্রিতম রাহুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সেখ হাফিজুর রহমান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, প্রধান শিক্ষক পিযুষ কুমার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম। কর্মশালায় জলবায়ু পরিবর্তন বিষয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিকল্পনা প্রস্তুত করা হয়।
