
মোল্লা ইকবাল হুসাইন দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়ায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে মুন্না (৪৫) নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সেনহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রেজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।আহত মুন্নাকে স্থানীয়রা উদ্ধার করে দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।পুলিশ ও এলাকাবাসী জানায়, বিল্লালসহ ৬/৭ জন মিলে এ হামলা চালায়। মুন্নার প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার টাকা বিল্লালের কাছে বকেয়া ছিল। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহিন বলেন, “ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
