খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক  : স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচনের মত জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হবে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নেওয়া শুরু করেছে। নির্বাচন উপলক্ষে পুলিশের ট্রেনিংসহ জনবল নিয়োগের কাজও চলমান আছে বলে জানান তিনি। জাকসু নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেজন্য সবার কাছে দোয়া চান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পাসপোর্ট অফিসে আগের মতো হয়রানি হবে না বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পুলিশ ভেরিফিকেশন ছাড়া একদিনেই পাসপোর্ট পাওয়া সম্ভব।

September 12, 2025
ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT