খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কক্সবাজার যাওয়ার পথে সড়কেই ঝরলো বাবা-মেয়ের প্রা-ণ

নিজস্ব প্রতিবেদক  : কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকার উত্তরা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল গোলাম সরোয়ারের পরিবার। পথে ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে প্রাণ হারায়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তান্তর করেন। আহত চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যার মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় পাঠানো হয়েছে। সরোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হলেও মোটামুটি সুস্থ রয়েছেন। জোরারগঞ্জ হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বোরহান উদ্দিন বলেন, কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। মরদেহ বর্তমানে হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

 
September 12, 2025
কক্সবাজার যাওয়ার পথে সড়কেই ঝরলো বাবা-মেয়ের প্রা-ণ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT