খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনার ফুলতলায় মসজিদের বারান্দা থেকে পিস্তল ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :  খুলনার ফুলতলা উপজেলার দামোদর (কারিকর পাড়া) এলাকার বাইতুর রহমত জামে মসজিদের বারান্দা থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেনের নেতৃত্বে এই অস্ত্রবিরোধী অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, মসজিদের বারান্দার ডান পাশে থাকা খালি কফিন বক্সের উপর রাখা পুরোনো নামাজের চট ও সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরিত্যক্ত ওই অবস্থান সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও গুলি পাওয়া যায়।ওসি মো. জেল্লাল হোসেন বলেন, “অস্ত্র উদ্ধারের পর ঘটনাস্থলে তা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ কৌশলে এগুলো মসজিদের বারান্দায় লুকিয়ে রেখেছিল। কে বা কারা এই অস্ত্র সেখানে রেখে গেছে, তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৫৪১, তারিখ- ১২/০৯/২৫) করা হয়েছে।এ বিষয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মীয় উপাসনালয়ের মত একটি পবিত্র স্থানে অস্ত্র গচ্ছিত রাখার ঘটনায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

September 12, 2025
খুলনার ফুলতলায় মসজিদের বারান্দা থেকে পিস্তল ও গুলি উদ্ধার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT