খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রূপসায় আবু বক্কার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ মাসুম সরদার স্টাফ রিপোর্টার :  খুলনার রূপসার ১নং আইচগাতী ইউনিয়নের মিল্কী দেয়াড়া ওয়ার্ডবাসী আয়োজিত ক্রীড়াবিদ আবু বক্কার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল খেলা গত ১২ সেপ্টেম্বর বিকালে মিল্কী দেয়াড়া প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে আবু বক্কার স্মৃতি আনম্যারেড ফুটবল দল ও আবু বক্কার স্মৃতি ম্যারেড ফুটবল দল। খেলায় আবু বক্কার ম্যারেড ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে আবু বক্কার আনম্যারেড ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের হয়ে দুইটি গোলটি করতে সক্ষম হন আবির আকন ও স্বাধীন। ম্যাচ রেফারি হিসাবে খেলা পরিচালনা করেন মোঃ স্বাধীন,মোঃ ইমরান খান ও মোঃ নাঈম শিকদার।প্রধান অতিথি হিসাবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তৃার বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আলী আজগর। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য মোঃ আরিফুর রহমান আরিফ, শাহানুর রহমান আরজু খান,খুলনা জেলা যুবদলের সদস্য খান সিরাজুল ইসলাম পরাগ।প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন এসএম আবদুল্লাহ। সার্বিক তত্বাবধানে মোঃ মনিরুজ্জামান খান,মোঃ আবুল হাসনাত হাসান ও মেহেদী হাসান খান।ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহান হাওলাদারের সভাপতিত্বে ও উত্তর রূপসা থানা ছাত্রদলের আহবায়ক মোঃ হৃদয় আহম্মেদ রিপনের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক এসএম সবুর,আইচগাতী ক্যাম্প ইনচার্জ ইব্রাহিম হাওলাদার,প্রধান শিক্ষক মোতাহার হোসেন,লিটন তালুকদার,আসাবুর হোসেন,কাজী মাখন,মোঃ জাকির গরিবুল্লাহ,শাহিন হাওলাদার,আঃ আজিজ, আদনান হোসন,শেখ মামুন,এনামুল কাজী,মোঃ বাবুল খান,শেখ কাউসার,আঃ সাত্তার খান,রাসেল খান,জাকির শেখ,কাজী পান্ত,মোঃ ইমরান,রনি প্রমূখ।

September 12, 2025
রূপসায় আবু বক্কার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT