খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

তেরখাদায় পারভেজ মল্লিকের নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কার কাজ চলছে

হাফিজা খানম স্টাফ রিপোর্টার :  খুলনা-০৪ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তেরখাদা উপজেলার বারসাত নিবাসী পারভেজ মল্লিক এর নিজস্ব অর্থায়নে উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর গ্রামের একটি রাস্তার সংস্কার কাজ চলছে। রাস্তাটির বিভিন্ন স্থানে ইটের সোলিং উঠে গিয়ে জনসাধারণের চলাচলে অসহনীয় দুর্ভোগ বাড়ছে। পারভেজ মল্লিক বিশ্বস্ত সূত্রে জানতে পেরে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর এলাকার বাসিন্দা ও উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহিন বিশ্বাস ও জেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক উক্ত কাজটি তদারকি করে দ্রুত চলাচল উপযোগী করছেন। সূত্রে জানা গেছে, পারভেজ মল্লিক এর আগে তেরখাদা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভ্যান শ্রমিক, গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র এবং খাবার সামগ্রী বিতরণ করে অসহায়দের মুখে হাসি ফুটিয়েছেন। তিনি রাস্তাঘাটের ছোটোখাটো সমস্যা নিজ উদ্যোগে সমাধান করছেন। পারভেজ মল্লিক বলেন, দীর্ঘদিন তিনি দেশের বাইরে থাকার কারণে জনসেবায় পিছিয়ে রয়েছেন। দেশে ফিরে তিনি জনগণের দোড় গোড়ায় সুষম সেবা পৌছে দেয়ার জন্য কাজ শুরু করেছেন। তিনি জনসেবায় সব সময় নিজেকে নিয়োজিত করে এলাকার গরীব, দুস্থ ও অসহায় দিনমুজুর মানুষের পাশে দাড়াবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

September 12, 2025
তেরখাদায় পারভেজ মল্লিকের নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কার কাজ চলছে

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT