খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

তেরখাদায় মুজাহিদ কমিটির ওয়াজ মাহফিলে আলেমদের বাণী, আধ্যাত্মিক পরিবেশে মুখর ছিল ইখড়ি কাটেঙ্গা

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ মুজাহিদ কমিটি, তেরখাদা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সরকারি ইখড়ি কাটেঙ্গা হাই স্কুল মাঠে আয়োজিত এ ধর্মীয় সমাবেশে স্থানীয়সহ আশপাশের হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, শায়খুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মাদ ফাইজুল করীম। বিশেষ অতিথি ছিলেন দলটির মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, অধ্যাপক আব্দুল্লাহ ইমরান এবং মাওলানা জাহিদুর রহমান।আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুক্তি ওমর ফারুক, মাওলানা শেখ হাফিজুর রহমান, মাওলানা আব্বাস আলী, মুফতি আব্দুল কাদের, আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমানসহ আরও অনেকে।সভাপতিত্ব করেন হযরত মাওলানা ইমাম হোসাইন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মুক্তি ফয়জুল্লাহ ও হাফেজ মহসিন।বক্তারা বলেন, ইসলামের আদর্শে সমাজকে গড়ে তুলতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। তরুণ প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলার আহ্বান জানান তারা।স্থানীয় মুসল্লিরা জানান, এ ধরনের আয়োজন সমাজে ধর্মীয় অনুশাসন চর্চা ও মানসিক প্রশান্তি লাভে সহায়ক ভূমিকা রাখে।

September 13, 2025
তেরখাদায় মুজাহিদ কমিটির ওয়াজ মাহফিলে আলেমদের বাণী, আধ্যাত্মিক পরিবেশে মুখর ছিল ইখড়ি কাটেঙ্গা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT