খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাস, যা বলছে সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক  : জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েল-ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান ও দুই রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) এই প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৪২টি দেশ।সৌদি আরব ও ফ্রান্স প্রস্তাবটি উত্থাপন করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত এ প্রস্তাব আন্তর্জাতিক মহলের অভিন্ন অবস্থানকে তুলে ধরেছে। এর মাধ্যমে আবারও নিশ্চিত হলো, ফিলিস্তিনি জনগণ তাদের ন্যায্য অধিকার অনুযায়ী ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে।’প্রস্তাবে গত বছরের ৭ অক্টোবরের হামলার জন্য হামাসকে দায়ী করে নিন্দা জানানো হয়। একই সঙ্গে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর, হামাসের অস্ত্র জমা দেওয়া এবং আটককৃত সব বন্দিকে মুক্ত করার আহ্বান জানানো হয়েছে।অন্যদিকে ইসরায়েল এ ভোটকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্র কোনোদিন প্রতিষ্ঠিত হবে না।’নেতানিয়াহুর এ ধরনের অবস্থান নিয়ে ইসরায়েলের ভেতরেই সমালোচনা বাড়ছে। এর মধ্যে কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।এ হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রকে না জানিয়ে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র কাতারে এমন অভিযান চালানো হয়েছে, যা মেনে নেওয়া যায় না।

September 13, 2025
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাস, যা বলছে সৌদি আরব

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT