
লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের অভিযানকালে এস.আই বাবুল মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে -১৩/০৯/২০২৫ ইং তারিখ, রাত ০৩.৫০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, দেবগ্রাম বালুচচনা কবরস্থানের সামনে রেললাইনের পূর্ব পাশে ঢালাই রাস্তার উপর হইতে ১৫ কেজি গাঁজা সহ মোঃ কাশেম মিয়া(৪৪), পিতা-মৃত সৈয়দুর রহমান, মাতা-মৃত আয়েশা বেগম, সাং-দেবগ্রাম, ৮নং ওয়ার্ড, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’।তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
