খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক  : নেপালে অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অভিনন্দনপত্রটি পাঠানো হয়।সুশীলা কার্কিকে পাঠানো অভিনন্দন বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার জন্য বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। একটি সংকটময় ও চ্যালেঞ্জিং সময়ে আপনার প্রধানমন্ত্রী হওয়া আপনার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, আপনার দক্ষ নেতৃত্ব এবং নির্দেশনায় নেপালের জনগণ শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে অগ্রসর হতে থাকবে। নেপালের দীর্ঘদিনের বন্ধু এবং প্রতিবেশী হিসেবে আমরা এই বিষয়ে নিশ্চিত। দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতাকে আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে পারি।অভিনন্দন বার্তায় সম্প্রতি নেপালের আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় সমবেদনাও জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি আহতের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

September 13, 2025
নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT