খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

শ্বশুরবাড়ি থেকে মেয়ে নিখোঁজ দেড় মাস, ফিরে পেতে মায়ের আকুতি

নিজস্ব প্রতিবেদক  : দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা এলাকার মোছা রেনু বেগম (৩৮)। সে ওই এলাকার মো. বাবলু শেখ (৪৫) এর স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।অভিযোগ উঠেছে স্বামী মো. বাবলু শেখ এক প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় আসক্ত হয়ে বিভিন্ন সময় নিজ স্ত্রী রেনু বেগমকে মারধর করতেন। চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে রেনু বেগম নিখোঁজ রয়েছেন।অভিযোগ রয়েছে, আগস্টের মাঝামাঝি সময় রেনু বেগমের মা মোছা. মরিয়ম বেগম মেয়ের খোঁজে মেয়ের শ্বশুরবাড়ি আসলে তাকেও ঘরে আটকে মারধর করে জামাই মো. বাবলু শেখ। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।এর পর মরিয়ম বেগম মেয়ের খোঁজ পেতে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ১৫ দিনের বেশি সময় পার হলেও নিখোঁজ মেয়ের কোনো সন্ধান না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন মা।এ বিষয়ে মরিয়ম বেগম বলেন, আমার এক মাত্র মেয়ে রেনু। মেয়ের কষ্ট দেখে আমি নিজের টাকা দিয়ে জমি কিনে বাড়ি করে দিয়েছি। তবে গত কয়েক বছর ধরে বাড়ির পাশের এক মহিলার সাথে জামাই পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এর পর থেকে সে আমার মেয়েকে মাঝে মধ্যেই মারধর করতো। অনেক দিন ধরে মেয়ের কোনো খোঁজ না পেয়ে গত মাসে মেয়ে জামাইয়ের বাড়ি যাই।তবে বাড়িতে মেয়ে ছিলো না। মেয়ে কোথায় জানতে চাইলে জামাই আমাকে ঘরে আটকে মারধর করে। পরে স্থানীয়রা এসে আমাকে বের করে। আমার ধারণা জামাই আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি তবে পুলিশও কোনো খবর দেয় না।এ বিষয়ে মো. বাবলু শেখ এর মা আখিরন বিবি বলেন, আমার ছেলের বাড়ি আমার বাড়ি থেকে একটু দূরে। কয়েক মাস ধরে মানুষের মুখে শুনতে পাই প্রবাসীর বউ এর সাথে আমার ছেলের অবৈধ সম্পর্ক রয়েছে। একদিন ছেলের বাড়ি গিয়ে দেখি আমার ছেলে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে একসাথে শুয়ে আছে। আমি তাকে বকাবকি করে চলে আসি। গত মাসে জানতে পারি ছেলের বউ বাড়ি থেকে চলে গেছে। কোথায় গেছে আমি ছেলের কাছে জানতে চাইলে সে বলে জানি না।এ বিষয়ে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক এস আই মো. আকবর বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই বাড়িতে গিয়েছিলাম। তবে নিখোঁজ রেনু বেগমের স্বামী ও সন্তান বলে তার মাথায় সমস্যা রয়েছে। মাঝে মাঝেই সে বাড়ি থেকে চলে যায়। আবার কিছু দিন পর ফিরে আসে।পরকীয়া প্রেমের সম্পর্কে জানতে চাইলে এই পুলিশ অফিসার বলেন, স্থানীয়দের মুখে মুখে এমন গুঞ্জন রয়েছে। আমি অভিযোগ পত্রে দেওয়া নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করছি তবে কেউ ফোন রিসিভ করে না। এই জন্য তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে।

September 13, 2025
শ্বশুরবাড়ি থেকে মেয়ে নিখোঁজ দেড় মাস, ফিরে পেতে মায়ের আকুতি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT