খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ভারত বনাম পাকিস্তান: এশিয়া কাপের উত্তপ্ত ম্যাচের আগে দুই দলের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক  :  এশিয়া কাপ ২০২৫। ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানে শুধু খেলা নয়; সাথে রয়েছে আবেগ আর আবেগ। নিজ দল হারলে ভক্তদের হতাশা রূপ নেয় ক্ষোভ বা ভয়াবহ পরিস্থিতিতে। তবে, আজ দুবাইয়ে মাঠে নামার আগেই রাজনৈতিক আবহে ম্যাচটিকে ঘিরে আলোচনা ক্রিকেটকে ছাপিয়ে গেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট সংবাদ সম্মেলনে হাজির হন। সেখানে ক্রিকেটের চেয়ে বেশি প্রশ্ন ছিল রাজনৈতিক উত্তেজনা ঘিরে, বিশেষ করে গত মে মাসের সংঘাতের পর দুই দেশের যুদ্ধাবস্থার আশঙ্কা নিয়ে।ডেসকাট বলেন, খেলোয়াড়রা দেশের মানুষের আবেগ বুঝতে পারছে। তবে মাঠে নেমে সবকিছু ভুলে পেশাদারিত্ব দেখাতে হবে। তিনি জানান, ড্রেসিং রুমের বৈঠকে গৌতম গম্ভীর খেলোয়াড়দের বলেছেন, ‘নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে না ভেবে শুধু খেলায় মন দিতে হবে।’অন্যদিকে পাকিস্তান সম্পূর্ণ ভিন্ন কৌশল নিয়েছে। সংবাদমাধ্যমের চাপ সামলাতে পাঠানো হয়েছিল তরুণ ক্রিকেটার সাইম আইয়ুবকে। তিনি বেশ সহজভাবে বলেছেন, ভারতের বিপক্ষে ম্যাচটা তাদের কাছে ‘শুধুই আরেকটা ক্রিকেট ম্যাচ’।আইয়ুব বলেন, ‘একই খেলোয়াড়কে প্রতিবার ম্যাচ জেতাতে বলা যায় না। দল ১১ জনের, সবাই মিলে চেষ্টা করলেই জয় আসে।’ভারতকে শেষবার পাকিস্তান হারিয়েছিল ২০২১ সালের অক্টোবর মাসে। এরপর থেকে টানা হেরে আসছে তারা।নিজের ফর্ম নিয়ে প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, ‘গত বছর জিজ্ঞেস করলে ভালো উত্তর দিতে পারতাম। এবার শুধু চেষ্টা করবো দলের জন্য সেরাটা দিতে।’ভারত যেখানে রাজনৈতিক আবহের চাপ সামলাতে খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করছে, সেখানে পাকিস্তান তরুণদের মাধ্যমে চাপকে হালকা করতে চাইছে।নতুন অধিনায়ক ও কোচের নেতৃত্বে পাকিস্তান ফলাফল বদলাতে চাইবে, অন্যদিকে ভারত চায় মাঠের লড়াইয়ে জয় এবং ঘরের সমর্থকদের মন জয়।

September 14, 2025
ভারত বনাম পাকিস্তান: এশিয়া কাপের উত্তপ্ত ম্যাচের আগে দুই দলের প্রস্তুতি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT