খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

এইচএসসির ফল প্রকাশের সময় নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক  : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এখনও নির্ধারণ করা হয়নি। খাতা (উত্তরপত্র) দেখা শেষ হলে তারিখ নির্ধারণ করা হবে। এবার শিক্ষকদের উত্তরপত্র দেখার সময়ও বৃদ্ধি করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির শনিবার (১৩ সেপ্টেম্বর) ডেইলি ক্যাম্পাস বলেন, উত্তরপত্র দেখার কাজ চলছে। সব কার্যক্রম শেষ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, ‘এবার শিক্ষকদের খাতা দেখার সময় বাড়ানো হয়েছে। আগে ১৫ দিন সময় পেলেও এখন অনেক বিষয়ে ২০ দিন পর্যন্ত পাচ্ছেন শিক্ষকরা। আশা করছি, অক্টোবরের মাঝামাঝি পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ফলাফল দেওয়া সম্ভব হবে।’২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে গত ২৬ জুন শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। ২০২৪ সালের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। গত বছর ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী ছিল। সূত্র: ডেইলি ক্যাম্পাস

September 14, 2025
এইচএসসির ফল প্রকাশের সময় নিয়ে যা জানা গেল

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT