খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

চাঁদাবাজির অভিযোগ: সেই ফারিয়াসহ তিনজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক  : রাজধানীর উত্তরায় ব্যবসায়ীর বাসায় ঢুকে সমন্বয়ক পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত গত শুক্রবার এ আদেশ দেন।কারাগারে পাঠানো তিনজনের মধ্যে ফারিয়া আক্তার তমা সম্প্রতি বিএনপি নেতা ফজলুর রহমানের সেগুনবাগিচার বাসার সামনে গিয়ে অশ্লীল স্লোগান দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বাকি দুজন হলেন- এ এইচ এম নোমান রেজা ও তানজিল হোসেন।মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন সমন্বয়ক পরিচয় দেন। সেখানে দেলোয়ার হোসেন নামে একজনকে ‘মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে’ তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের সাড়ে ৫ লাখ টাকা ব্যবস্থা করে দিলেও শুক্রবার বিকাল ৪টার মধ্যে বাকি টাকা দিতে বলেন আসামিরা। তারা পরিবারটিকে নানারকম হুমকি দিয়ে চলে যান। এ ঘটনায় পরে উত্তরা পশ্চিম থানায় মামলা করে পরিবারটি। ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে তানজিল ও ফারিয়া আক্তার তমাকে উত্তরার জসিম এ দিনই তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আবদুল মালেক খান তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

September 14, 2025
চাঁদাবাজির অভিযোগ: সেই ফারিয়াসহ তিনজন কারাগারে

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT