খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

তেরখাদায় মণ্ডপ বেড়ে ৯৮, দুর্গোৎসব ঘিরে শেষ মুহূর্তে চলছে মন্ডপে মন্ডপে প্রস্তুতি

তেরখাদা প্রতিনিধি : আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। খুলনার তেরখাদা উপজেলায় এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮টি, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।পূজাকে কেন্দ্র করে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন চলছে রঙ, অলঙ্করণ ও আলোকসজ্জার কাজ। মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় রূপ পাচ্ছেন দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুর।উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর কুমার বালা বলেন, ‘গত বছর তেরখাদায় ৮৫টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছিল। এবার সেটা বেড়ে হয়েছে ৯৮টি। উৎসব যাতে শান্তিপূর্ণভাবে হয়, সে জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।’উৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘প্রতিটি মণ্ডপে পুলিশের টহল থাকবে। প্রয়োজন অনুযায়ী র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে থাকবে।’মণ্ডপগুলোতে রঙিন কাপড়, বেলুন ও বৈচিত্র্যময় আলোকসজ্জায় সাজানো হচ্ছে। বড় বড় মণ্ডপে ডিজিটাল লাইটিংও ব্যবহার করা হয়েছে। আয়োজকেরা জানান, প্রতিমা তৈরিতে গড়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে।২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে দুর্গোৎসব চলবে ৫ দিন—ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমী ধর্মীয় নিয়মে উদযাপন করা হবে। পূজাকে ঘিরে এখন তেরখাদার অলিগলিতে বইছে উৎসবের আমেজ।

September 15, 2025
তেরখাদায় মণ্ডপ বেড়ে ৯৮, দুর্গোৎসব ঘিরে শেষ মুহূর্তে চলছে মন্ডপে মন্ডপে প্রস্তুতি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT