খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

একসময় গ্রেপ্তার করা মার্কিন জেনারেলের সঙ্গে বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক :  এক বিরল রাজনৈতিক দৃশ্যে, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারআ এবং একসময় তাকেই গ্রেপ্তার করা যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত জেনারেল ডেভিড পেট্রেয়াস নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মুখোমুখি আলোচনায় বসেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।গত বছর সামরিক অভিযানে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে আল-শারআ ক্ষমতায় আসেন। বর্তমানে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, পেট্রেয়াস ছিলেন ইরাকে মার্কিন বাহিনীর প্রধান এবং পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর পরিচালক। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত আল-শারআ পেট্রেয়াসের বাহিনীর হাতেই বন্দি ছিলেন।নিউইয়র্কে অনুষ্ঠিত কনকর্ডিয়া বার্ষিক সম্মেলনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। পেট্রেয়াস স্বীকার করেন যে তাদের একসঙ্গে বসা অস্বাভাবিক মনে হলেও তিনি আল-শারআর রাজনৈতিক রূপান্তরের প্রশংসা করেন। তিনি বলেন, একজন বিদ্রোহী নেতা থেকে রাষ্ট্রপ্রধান হয়ে ওঠা “মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে নাটকীয় পরিবর্তন।”আবেগঘন কণ্ঠে আল-শারআ বলেন, “একসময় আমরা যুদ্ধে ছিলাম, এখন সংলাপে। যুদ্ধের অভিজ্ঞতা থাকা মানুষই সবচেয়ে ভালো জানে শান্তির মূল্য।” তিনি আরও বলেন, “অতীতকে আজকের নিয়মে বিচার করা যায় না।” আল-শারআ তার অতীত আল-কায়েদা সংশ্লিষ্টতার বিষয়ে বলেন, “হয়তো কিছু ভুল হয়েছিল, কিন্তু এখন মূল লক্ষ্য সিরিয়াকে স্থিতিশীল করা।”মার্কিন সরকার ২০১৮ সালে আল-শারআর নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল। তবে এ বছর জুলাইয়ে সেই তকমা প্রত্যাহার করা হয় এবং তার মাথার জন্য ঘোষিত ১ কোটি ডলারের পুরস্কারও গত ডিসেম্বরে তুলে নেওয়া হয়।আল-শারআ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত রোববার নিউইয়র্কে পৌঁছান। প্রায় ছয় দশক পর কোনো সিরীয় প্রেসিডেন্ট জাতিসংঘের এই অধিবেশনে অংশ নিলেন।

September 24, 2025
একসময় গ্রেপ্তার করা মার্কিন জেনারেলের সঙ্গে বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT