খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ন্যায়বিচার ও মানবিকতায় উদাহরণ-তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি: অপরাধ দমন, ন্যায়বিচার ও জনসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী তানোর থানার পুলিশের তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন । মানবিকতা, সততা ও পেশাদারিত্বের সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন এক জনবান্ধব পুলিশ প্রশাসন।২০২৫ সালের মার্চ মাসের ২ তারিখে তানোর থানায় পুলিশে যোগদানের পর থেকেই তিনি অপরাধ দমন ও নাগরিক সেবায় দেখিয়েছেন দক্ষতা ও আন্তরিকতা। তার নেতৃত্বে থানার এসআই, এএসআই ও নারী পুলিশ সদস্যরা কাজ করছেন নিরলসভাবে। ফলে থানায় বেড়েছে জনআস্থা ও নিরাপত্তাবোধ।সম্প্রতি এক বৃদ্ধা নারীর পাওনা টাকা সংক্রান্ত অভিযোগে তিনি নিজে উপস্থিত থেকে উভয় পক্ষের সমঝোতায় বিষয়টির শান্তিপূর্ণ মীমাংসা করেন-যা তার মানবিকতার এক দৃষ্টান্ত।স্থানীয়রা বলেন, “ওসি আফজাল হোসেন শুধু প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি একজন সেবক-মানবিকতার প্রতীক।তানোরের স্থানীয় লোকজন আরো বলেন, অভিযোগ শুনতে ওসি স্যারের ধৈর্য ও সহানুভূতি সত্যিই প্রশংসনীয়।নিজের বক্তব্যে ওসি আফজাল হোসেন বলেন, মানুষের সেবাই আমার জীবনের লক্ষ্য। রাজশাহী তানোর থানার পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্যারের দিকনির্দেশনায় আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছি।”

October 6, 2025
ন্যায়বিচার ও মানবিকতায় উদাহরণ-তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT