খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ডুমুরিয়ায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:
ডুমুরিয়ায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠান
ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে
মঙ্গলবার দুপুর ১২টায়‌ ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা সভাপতিত্ব করেন
ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী রায়,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সাবিতা সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলার বিশিষ্ট সমাজ সেবক বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা‌ সুলতানা খানম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম, ডুমুরিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, মুক্তি যোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন, মহিলা স্মৃতি মহাবিদ্যালয়য়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, ডুমুরিয়ায উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, মহিলা স্মৃতি মহাবিদ্যালয়য়ের সহকারী অধ্যক্ষ আব্দুল হালিম ঢালী, আলমগীর কবির,
উল্লেখ্য ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী আজ। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৩২ সালের একই দিনে মারা যান এই মহীয়সী। দিনটি প্রতি বছর বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়।
ডুমুরিয়া উপজেলায় অদম্য জয়ন্তা ৫জন‌ নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে, এর হলো, স্মৃতিকনা মালাকার,সুবর্ণা মুখার্জী,পারভীন আক্তার,
মুক্তা আক্তার,সাবতিনা ইয়াসমিন,
আলোচনার পূর্বে একটি বিশাল র‍্যালি বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

 

December 9, 2025
ডুমুরিয়ায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT