খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রোজবাড কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিনিধি :পাইকগাছার রোজবাড কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্কুল মাঠে দিনভর বিভিন্ন ইভেন্টের উপর প্রতিযোগিতা ও সন্ধায় সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডলের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাবেক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক  এসএম ইমদাদুল হক, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান, গাজী শহিদুল ইসলাম খোকন, পৌরসভা জামায়াতের যুগ্ম সম্পাদক ও বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান, নিরাপদ সড়ক চাই নিসচা সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক রাশিদা খানম রাণী, এডভোকেট রাশনা শারমিন আঁখি, রকি বিশ্বাস। উপস্থিত ছিলেন শিক্ষক শাহানাজ পারভীন, অসীম রায়, লাইলী খানম, মনোতোষ কুমার বৈদ্য, রেশমা খানম, শিখা রাণী মন্ডল, হর মোহন মন্ডল ও নাজমীন রুমা। অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

February 27, 2025
রোজবাড কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT