খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে তিন দিনব্যাপী উপজেলা “ভূমিসেবা মেলা–২০২৬” তৃতীয় দিনে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় কেশবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সকালে পৌর শহরে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২১ মে-২৬) কুইজ প্রতিযোগিতায় সহকারি কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম-এর সভাপতিত্বে এবং কেশবপুর ভূমি অফিসের সার্টিফিকেট এ্যাসিস্ট্যন্ট মোঃ হাদিউজ্জামান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। অনুষ্ঠানের শুরুতে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন সহকারি কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম।কুইজ প্রতিযগিতায় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মধ্যে ১০ জন শিক্ষার্থী বিজয়লাভ করে। তারা হলো-মহাতাবিন তাসফিয়া ৯ম শ্রেণি, আরদিকা সিকদার ৭ম শ্রেণি, বর্ন রায় ৭ম শ্রেণি, সোয়াইদ বিন আলম ৯ম শ্রেণি, সৈম্য দেব রায় ৯ম শ্রেণি, ঈশান মণ্ডল ৬ ষষ্ঠ শেণি, আহনাদ আবীদ ৭ম শ্রেণি, আইরিন সুলতানা ৮ম শ্রেণি, সাব্বির হোসেন ৯ম শ্রেণি ও গোবিন্দ কুমার দাস ৭ম শ্রেণি।অতিথিবৃন্দদের মধ্য উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আবু তালেব, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো: আব্দুল আহাদ, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদসহ কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সমাপনী অনুষ্ঠানের সভাপতি ও সহকারি কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সহজ, দ্রুত ও ডিজিটাল ভূমিসেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে মেলায় ই-নামজারি (মিউটেশন) আবেদন গ্রহণ, শুনানি গ্রহণ ও নামজারি আদেশ প্রদানসহ তৃতীয় দিনে শতাধিক শিক্ষার্থীদের মাঝে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমরা ১৯-২১প তারিখ এই তিনদিন সফলতার সাথে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি বলে মনে করি।

May 22, 2026
কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT