খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিয়ে ৩ দেশের সঙ্গে যোগাযোগ করল কাতার

ডেস্ক :

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ তুরস্ক, সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপ করেছেন। আলোচনায় মূল গুরুত্ব পেয়েছে পাকিস্তারের নেতৃত্বে চলমান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা উদ্যোগ। শুক্রবার মধ্যরাতে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সালের সঙ্গে আলাপে দুই পক্ষ আঞ্চলিক সংকটের মূল কারণগুলো শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধানের গুরুত্বের ওপর জোর দেন। তেমনি অন্যান্য দেশও উত্তেজতা কমাতে প্রচেষ্টায় রাজি বলে জানায়।এছাড়া, উত্তেজনা প্রশমনে চলমান কূটনৈতিক প্রচেষ্টা সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই যোগাযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।এদিকে, পাকিস্তানের নেতৃত্বাধীন মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন দিতে কাতারের একটি প্রতিনিধি দল বর্তমানে তেহরানে অবস্থান করছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কাতার, সৌদি আরব, তুরস্ক ও জর্ডানের সমন্বিত কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

May 23, 2026
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিয়ে ৩ দেশের সঙ্গে যোগাযোগ করল কাতার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT