খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মোংলা পৌরবাসী: ঈদ শুভেচ্ছা বার্তায় কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া

​মোংলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোংলা পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া। বিশেষ করে মোংলা পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণসহ সমগ্র পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।এক শুভেচ্ছা বার্তায় সার্জিনা ইসলাম কেয়া বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির এক অনন্য বার্তা নিয়ে আসে। কোরবানি শুধু পশু জবাই করা নয়, বরং আমাদের মনের ভেতরের অহংকার, হিংসা ও অন্যায়কে বিসর্জন দিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে শান্তির সুবাতাস বয়ে আনে।”ব্যক্তিগত জীবনে একজন সফল গৃহিণী সার্জিনা ইসলাম কেয়া সমাজসেবার ব্রত নিয়ে এবার জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান। তাঁর স্বামী বি. এম. ওয়াসিম আরমান সাংবাদিকতা পেশার সাথে যুক্ত। তিনি খুলনার স্বনামধন্য আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক খুলনা গেজেট’ এবং জাতীয় পত্রিকা ‘দৈনিক আজকের সংবাদ’-এর মোংলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।নির্বাচনী ভাবনা ও সমাজ সংস্কার নিয়ে সার্জিনা ইসলাম কেয়া বলেন, “আমি মূলত নারী নেতৃত্ব বিকাশ, নারীর অধিকার রক্ষা এবং সমাজের যেকোনো ধরনের নারী বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে চাই। আমাদের সমাজে নারীরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। আমি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মা-বোনসহ সর্বস্তরের সাধারণ মানুষের পাশে থেকে একজন নিবেদিতপ্রাণ সেবক হয়ে কাজ করার স্বপ্ন দেখি।”শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “মোংলা পৌরসভার এই তিনটি ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার পরিবারের অংশ। আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও আপনাদের অধিকার আদায় ও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আসন্ন পৌরসভা নির্বাচনে আমি আপনাদের সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রার্থী।”সার্জিনা ইসলাম কেয়া পৌরবাসীকে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান এবং কোরবানির পর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ দায়িত্ব পালন করার অনুরোধ করেন।

May 24, 2026
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মোংলা পৌরবাসী: ঈদ শুভেচ্ছা বার্তায় কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT