খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বিশ্বকাপ খেলতে কোনো সংশয় নেই মেসির

ডেস্ক রিপোর্ট: ইনজুরিতে না পরায় বিশ্বকাপে খেলতে কোনো সংশয় নেই লিওনেল মেসির। মেডিকেল পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ইন্টার মায়ামি।বিশ্বকাপের আগে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ ফিলাডেলফিয়ার বিপক্ষে খেলতে নেমে ৭৩ মিনিটে বাম পায়ের হ্যামস্ট্রিং পেশিতে ব্যাথা অনুভব করে মাঠ ছাড়েন এলএমটেন।পরে মেডিকেল পরীক্ষার পর এক বিবৃতিতে মেসির ক্লাব মায়ামি জানায় বাম হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে পেশিতে অবসন্নতা দেখা দেয়। তবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা নির্ভর করতে তার শারীরিক উন্নতির ওপর।যে কারণে বিশ্বকাপ ছাড়াও এর আগে দু’টি প্রীতি ম্যাচ ৭ জুন হন্ডুরাস ও ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আর কোনো বাধা নেই দলের এই প্রাণভোমরার।৩০ জুন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে কোচ লিওনেল স্কালোনির।বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি আছে ১৭ দিন। আর আর্জেন্টিনার প্রথম ম্যাচের বাকি আছে ২২ দিন। তাই মেসির মাঠে ফেরার পুনর্বাসন প্রক্রিয়ার জন্য কিছুটা সময় পাবে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট।আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ যাত্রা।

May 26, 2026
বিশ্বকাপ খেলতে কোনো সংশয় নেই মেসির

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT