খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নরসিংদীর শিবপুরে পথে বসলো গোলাম মোস্তফার ৮০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন এর কারারচর ( গুপ্ত পাড়া) গ্রামে সুলতানা ফিলিং স্টেশন এর সামনে হাইওয়ে রাস্তার পার্শ্বে ভাই ভাই প্লাস্টিক পোল্ট্রি ফার্মের যাবতীয় প্লাস্টিক মালামালের চারটি গোডাউন ও টিন সেট বিল্ডিং বসত ঘরের তিনটি রুম আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে । এতে প্রায় ৮০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যানা যায়। ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার মোঃ আব্দুল জলিল মোল্লা ও পুটিয়া ইউনিয়ন পরিষদ এর ৮ নং ওয়ার্ড বর্তমান মেম্বার রতন মিয়া,সোহরাব মিয়া ও উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণ এর নিকট থেকে জানা যায় ,অদ্য ৩১ – ৫ – ২০২৬ ইং রবিবার ভোর রাত প্রায় ৪ টা সময় মৃত মাতু মিয়ার ছেলে মোস্তফা মিয়ার ভাই ভাই প্লাস্টিক এর ৪ টি গোডাউনে হঠাৎ আগুনে পুড়তে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়, ফায়ার স্টেশন এর তিনটি ইউনিট আগুন নিভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষা করা গেলো না। মোস্তফা মিয়া বলেন,আমার ভাই ভাই প্লাস্টিক ফার্মের চারটি গোডাউনের যাবতীয় মালামাল ও বসত ঘরের তিনটি রুমে যাবতীয় যাবতীয় মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিদ্যুতের খুঁটি বা কারেন্টের শর্ট সার্কের থেকে আগুন লাগার কোন সুযোগ না থাকায় ,ধারনা করা যাচ্ছে যে,তৃতীয় কোন পক্ষ আগুন লাগাইতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। জানা যায় ,নরসিংদী সিটি ব্যাংক শাখা এবং মিডল্যান্ড ব্যাংক শাখা হতে লোন উত্তোলন করে তিলে তিলে গড়া মোস্তফা মিয়ার ভাই ভাই প্লাস্টিক পোল্ট্রি ফার্মের যাবতীয় মালামাল আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। উক্ত গোডাউনে মালামাল আদান প্রদান করার জন্য ১৫ জন শ্রমিক কর্মরত ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রক্রিয়াধীন।

May 31, 2026
নরসিংদীর শিবপুরে পথে বসলো গোলাম মোস্তফার ৮০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT