খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ

ডেস্ক :

খুলনার দাকোপ, বটিয়াঘাটা, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার ৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রীর পড়াশোনা নির্বিঘ্ন করতে তাদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। খুলনা জেলা পরিষদ অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই সাইকেলগুলো তুলে দেওয়া হয়। সকাল ১১টায় খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী সভাপতিত্বে ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি, প্রধান বক্তা খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। বিশেষ অতিথি খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মাসুম রসিদ, সাধারন সম্পাদক এড. মশিউর রহমান নান্নু। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদের মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট লাঘব এবং তাদের শিক্ষার আলো ছড়ানোর পথকে মসৃণ করতেই জেলা পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সাইকেলগুলো শিক্ষার্থীদের সময়মতো বিদ্যালয়ে যাতায়াত ও পড়ালেখায় আরও মনোযোগী হতে বিশেষভাবে সাহায্য করবে। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম নান্নু, বদরুজ্জামান বাবলু, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা পরিষদের কর্মকর্তা ও সুবিধাভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

June 1, 2026
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT