খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত  ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন

ডেস্ক রিপোর্ট :

ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত  ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করে।নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহারের নগদ অর্থ বিতরণে ব্যাপক অনিয়ম, ও প্রকৃত দুস্থদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে স্থানীয় ভুক্তভোগী মিসকিন ও ভিক্ষুকরা রাস্তায় নেমে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।আজ শুক্রবার দুপুর ৩ টার সময় উপজেলার সর্বস্তরের বঞ্চিত দুস্থ ও ভিক্ষুকরা ধামইরহাট উপজেলা পরিষদের সামনে জড়ো হন। সেখানে তারা এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রশান্ত চক্রবর্তীর বাসভবনে গিয়ে ইউএনও-র কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের  ত্রান ও  কল্যান তহবিল থেকে এলাকার অসহায়, দুস্থ ও ভিক্ষুক শ্রেণির মানুষের নিকট ঈদ উপহার নগদ টাকা  জাতীয় সংসদ সদস্যের মাধ্যমে এই অনুদান বিতরণের জন্য বরাদ্দ দেয়। ভিক্ষুকরা দাবি করেন “আমরাইতো অসহায়, দুস্থ্য অথচ আমরা পেলাম না।”বক্তারা আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন, কিন্তু আমরা যারা প্রকৃত ভিক্ষুক ও দুস্থ, তারা কিছুই পাইনি। আমাদের অধিকার হরণ করা হয়েছে।”এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী ভুক্তভোগীদের কাছ থেকে স্মারকপ্রদান গ্রহণের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মিসকিনদের জন্য সরকারি কোন বরাদ্দ আমার কাছে আসে নাই স্মারকলিপি গ্রহণ করেছি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

June 6, 2026
ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত  ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT