খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুর উপজেলা প্রশাসন ও কুষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি”র আওতায় কেশবপুরে ওই কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন-২৬) উপজেলা পরিষদ চত্বরে বর্নাঢ্য র‍্যালি বের করা হয়। পরে কর্মসূচির শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ সাইদুর রহমান সাইদ, আবু জাফর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।এসয়ম প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের নির্বাচনী অন্যতম অঙ্গীকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি”র আওতায় কেশবপুরে ওই কর্মসূচির শুভ উদ্ভোধন করা হলো যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সবুজে ঘেরা হোক কেশবপুর, সুরক্ষিত হোক আগামী প্রজন্মের ভবিষ্যৎ।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়

June 14, 2026
কেশবপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT