খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরের সংসদ সদস্যের ব্যক্তিগত ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী-এর ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৯ জুন-২৬) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুরের পৌর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে কেশবপুর উপজেলা ও পৌরসভায় বসবাসরত অসহায় ২৪ জন নারী ও পুরুষকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার লক্ষে এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে ১ লক্ষ ৮৩ হাজার ৫ শ টাকা বিতরন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে ৯০ যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মোঃ মোক্তার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই অর্থ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার সিনিয়র নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, নায়েবে আমির মোঃ সাইদুর রহমান, সহকারী সেক্রেটারী মোঃ তবিবুর রহমান, পৌর আমির প্রভাষক জাকির হোসেন, পেশাজীবী বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমানসহ কেশবপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত গরিব ও অসহায় মানুষ।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করার লক্ষ্যেই এই বিশেষ তহবিলের অর্থ বিতরণ করা হচ্ছে।নগদ অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের আত্মকর্মসংস্থান ও পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যেও ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

১৯/০৬/২৬

June 19, 2026
কেশবপুরের সংসদ সদস্যের ব্যক্তিগত ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT