খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মাগুরায় আবু তাহের সবুজ ও রবিউল ইসলাম নয়নের সৌজন্য সাক্ষাৎ,রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়

মোঃ রনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি:

মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ এবং ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এক সৌজন্য সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেছেন।সাক্ষাৎকালে তারা গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক রাজনৈতিক চর্চায় সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।আবু তাহের সবুজ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।রবিউল ইসলাম নয়ন বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার অন্যতম শক্তি। তাদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।এ সময় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ বলেন দেশ ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

June 21, 2026
মাগুরায় আবু তাহের সবুজ ও রবিউল ইসলাম নয়নের সৌজন্য সাক্ষাৎ,রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT