খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদগাঁওতে মেহেঘোনায় মানুষ-হাতি সংঘাত নির সনে উঠান বৈঠক অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

বন্য হাতির আবাসস্থল রক্ষা এবং মানুষ–হাতির মধ্যকার ক্রমবর্ধমান সংঘাত কমাতে ঈদগাঁওতে বিশেষ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) উত্তর বনবিভাগের অধীনস্থ মেহেরঘোনা রেঞ্জ সদরে আয়োজিত এ সভায় স্থানীয় বাসিন্দা,সামাজিক বনায়নের উপকার ভোগী ও বন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।সভায় মূল প্রতিপাদ্য ছিল,“বন বাঁচলে হাতি বাঁচবে, হাতি বাঁচলে বাঁচবে আমাদের প্রকৃতি” যা উপস্থিত সবাই একবাক্যে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরঘোনা বিট কর্মকর্তা রাকিবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, পাহাড় কাটা, বনভূমির গাছ নির্বিচারে উজাড়সহ বন্য হাতির প্রাচীন চলাচল পথ (করিডোর) দখল হয়ে যাওয়ার কারণে হাতির স্বাভাবিক আবাসস্থল মারাত্মক ভাবে সংকুচিত হচ্ছে।খাদ্য ও নিরাপদ আশ্রয়ের অভাবে হাতির দল বাধ্য হয় লোকালয়ে প্রবেশ করছে, যার ফলে সৃষ্টি হচ্ছে প্রাণহানি ও সম্পদের ক্ষতিসহ অনা কাঙ্ক্ষিত সংঘাত।তিনি আরও বলেন, হাতির চলাচলের পথে কোন ধরনের স্থায়ী স্থাপনা বা প্রতিবন্ধকতা তৈরি করা যাবেনা। লোকালয়ে হাতি প্রবেশ করলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগের এলিফ্যান্ট রেসপন্স টিম বা সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে হবে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।সভায় স্থানীয় জনগণ বন্য হাতি সুরক্ষায় বন বিভাগকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিতরা মনে করেন,সচেতনতা বৃদ্ধি, সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংঘাত দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

June 22, 2026
ঈদগাঁওতে মেহেঘোনায় মানুষ-হাতি সংঘাত নির সনে উঠান বৈঠক অনুষ্ঠিত 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT