খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদগাঁওয়ের কালিরছড়ায় ব্যতিক্রমী আয়োজন, নামাজমুখী যুবকদের মাঝে পুরস্কার 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

যুব সমাজকে নামাজমুখী ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ঈদগাঁও আলোর দিশা ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পরপরেই কালিরছড়া শিয়াপাড়া জামে মসজিদে টানা ১মাস ১০দিন জামায়াতে নামাজ আদায়কারী যুবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এ বিশেষ আয়োজনে নিয়মিত জামায়াতে অংশ গ্রহণকারী যুবকদের উৎসাহিত করতে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। পুরস্কার হিসেবে বিতরণ করা হয় বাইসাইকেল,পাঞ্জাবি, ফুটবল, ক্রিকেট ব্যাট, স্কুল ব্যাগ এবং মিসওয়াক।আয়োজকরা জানান,বর্তমান সময়ে যুব সমাজ কে ধর্মীয় অনুশাসনের প্রতি আরও আগ্রহী করে তুলতে ও মসজিদমুখী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মতে, এমন সুন্দর এবং ইতিবাচক কার্যক্রম যুবকদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়ক হবে।স্থানীয় মুসল্লী ও এলাকাবাসী এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজে ইতিবাচক পরি বর্তন আনতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

June 28, 2026
ঈদগাঁওয়ের কালিরছড়ায় ব্যতিক্রমী আয়োজন, নামাজমুখী যুবকদের মাঝে পুরস্কার 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT