খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৮ 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত এবং ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ জুন) ভোররাতে ঈদগাঁও উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তারকৃতরা হলেন, ১. ইসমাইল হোসেন মোর্শেদ (২৭), ২. আসমা (২৫)। মারামারি ও হুমকি মামলার পরোয়ানাভুক্ত গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, ৩. মোঃ আজিমুল হক (৩৫), ৪. মোঃ শাহজাহান (৩০), ৫. মোঃ ইমরান (২৬)। পিতা-মাতা ভরণ-পোষণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামীরা হলেন, ৬. খালেদ বাদশা, ৭. আব্দুল্লাহ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামী ৮. সুবল রুদ্র (৪৫)।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মজুমদার বলেন, বিভিন্ন মামলার ভিত্তিতে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদগাঁও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

June 28, 2026
ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৮ 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT