খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌরসভার নতুন করে জনগনের উপর কোন কর আরোপ ছাড়াই ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার হলরুমে জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্টনিক্র মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে ৫৪ কৌটি ১৫ লাখ ৬৩ হাজার ৬ শত ৩৩ টাকার বাজেট ঘোষনা করেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক।  নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পৌরসভার নিজস্ব রাজস্ব ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৩৮ লক্ষ এবং স্থিতি ৮ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার ৬ শত ৩৩ টাকা। গত ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত সংশোধনী বাজেট ছিল ৩৬ কোটি ১২ লাখ ২৬ হাজার ১৭৮ টাকা। যাহা গত অর্থ বছরের বাজেটের চেয়ে চলতি অর্থ বছরের ৮ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৬ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৫৩৩ টাকা। পৌর প্রশাসক অসীম চন্দ্র বনিক বলেন বৃক্ষরোপন,স্বাস্থ্য প্রয় প্রণালী ও ক্রীড়া এবং সংস্কৃতি খাতসহ নতুন নতুন প্রকল্পের উন্নয়নে বাজেট বৃদ্ধি করা হয়েছে । আশানুরূপ উন্নয়নমুখী কাজের সম্ভাবনা বেশি হবে বলেন অবহেলিত মোটা দাগে বঞ্চিত ও অন্ধকারাচ্ছন্ন অনুন্নয়ন বিষয়াদিকে প্রাধান্য দেওয়া হবে। এই বাজেটে পৌরসভার নাগরিকদের সেবার মান বৃদ্ধিকরন অবকাঠামোগত উন্নয়ন করা, শহর এবং খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বাসযোগ্য পৌর এলাকা গঠন সহ জনবান্ধব মূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার জন্য বাজেটে বাস্তবমুখী এবং জনবান্ধব মূলক কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা জানান । বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌরসভা কার্যালয়ের হিসাব রক্ষক কর্মকর্তা সন্তোষ কূমার দাসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী(ভারপ্রাপ্ত) কালী কৃষ্ণ পাল, সার্ভেয়ার আলী প্রমুখ।

June 30, 2026
সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT