খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

অপরাদ দমনে ঈদগাঁওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত হচ্ছে সিসি ক্যামরা 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁওয়ে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনে কাজ শুরু হয়েছে।রবিবার (২৮ জুন) থেকে ঈদগাঁওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কার্যক্রম শুরু হয়। ঈদগাঁও থানার উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে ২৪ ঘণ্টা নজরদারির আওতায় আনা হচ্ছে। প্রথম পর্যায়ে ঈদগাঁও স্টেশন, ঈদগড় রোডের রাস্তার মাথা, দরগাহ গেট, আলমাছিয়া গেট, কলেজ গেট, ভঙ্গিম বাজার এবং ফকিরা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।সংশ্লিষ্টদের মতে, এমনি উদ্যোগের ফলে ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদারের মতে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অপরাধ দমনে আমরা কাজ করছি। সিসি ক্যামেরা শুধু অপরাধী শনাক্ত করতেই নয়, অপরাধ সংঘঠনের প্রবণতা অনেকাংশে কমিয়ে আনবে। নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদগাঁও গড়ে তুলতে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।স্থানীয়রা এ মহৎ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পাবে। জনস্বার্থে এমন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করায় ঈদগাঁও থানার অফিসারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

June 30, 2026
অপরাদ দমনে ঈদগাঁওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত হচ্ছে সিসি ক্যামরা 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT