খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া 

সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক:হুমায়ুন কবির বিশ্বনাথে সুবিধাভোগীদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্ঠা হুমায়ুন কবির।প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্ঠা হুমায়ুন কবির বলেছেন, ‘সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক। এই সরকার জনগণের সরকার। বছরের প্রথম থেকেই উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন কার্যক্রম দৃশ্যমান রয়েছে।আশাকরি সকলে সহযোগিতা করবেন। ’আজ বুধবার (১ জুলাই) সকাল ১০টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুবিধাভোগীদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী।বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবদলের সভাপতি রুমেল আলীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্বাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খায়রুল আমীন আজাদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ পুরাণবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, বিএনপি নেতা মুসলিম আলী, জয়নাল মিয়া, বাদশা মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

July 1, 2026
সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT